দীঘিনালা উপজেলার নাড়াইছড়িতে জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস স্যারের উদ্যোগে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত ৷

0
67

মোঃ হাচান আল-মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি’:

দীঘিনালা উপজেলার সবচেয়ে দুর্গম এলাকা নাড়াইছড়িতে শ্রদ্ধেয় জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস স্যারের উদ্যোগে নির্মানাধীন নাড়াইছড়িমুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর কাজ পরিদর্শন করেন এবং কমিটির হাতে জেলা প্রশাসক স্যার প্রদত্ত ১ লক্ষ টাকা আর্থিক অনুদান হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুর আলম স্যার

দীঘিনালা উপজেলা থেকে উজানে প্রায় ৪০ কিমি দূরের জনপদ নাড়াইছড়ি। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন বলা যায়। বর্ষায় মাইনী নদী হয়ে নৌকায় যোগাযোগ কষ্টসাধ্য, ব্যয়সাপেক্ষ। তবু্ও নৌকা দিয়ে যোগাযোগ হয় যখন মাইনী নদীতে পানি থাকে। আর শুকনো মৌসুমে পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে দিন চলে যায়। উক্ত দুর্গম এলাকায় ছেলেমেয়েদের অনেকেই প্রাথমিক শিক্ষার পর ঝরে পড়ে। তাই ডিসি খাগড়াছড়ি স্যারের পৃষ্টপোষকতায় স্থানীয় শিক্ষিত তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে নিম্ম মাধ্যমিক বিদ্যালয়।

আজ সারাদিন স্কুলের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুর আলম স্যার


দীঘিনালা উপজেলার নাড়াইছড়িতে জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস স্যারের উদ্যোগে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত ৷

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here