মালদ্বীপের হিমাফুসি আইল্যান্ড পরিদর্শনে বাংলাদেশ হাইকমিশনার।

0
170

মোঃ ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি:

বৃহস্পতিবার (৩০, নভেম্বর) মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের একটি প্রতিনিধিদল হিমাফুসি দ্বীপ পরিদর্শন করেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এসময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।

দ্বীপটিতে অবস্থিত লাইফ ওয়াটার ও মালদ্বীপ কোয়ালিটি সী ফুড কোম্পানি পরিদর্শন সহ উক্ত কোম্পানিতে কর্মরত শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর সদস্যপদ গ্রহন, ই পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে উক্ত কোম্পানির কর্মীর আবাসন ও কর্মস্থল ঘুরে দেখেন।

সবশেষে, হাইকমিশনারের প্রতিনিধিদলটি হিমাফুসি আইল্যান্ডের কাউন্সিল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকার আলোচনায় উক্ত আইল্যান্ড এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ করনের জন্য নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য অনুরোধ জানান।


মালদ্বীপের হিমাফুসি আইল্যান্ড পরিদর্শনে বাংলাদেশ হাইকমিশনার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here