মানিকছড়ি উপজেলার সেতুমাং গ্যাসফিল্ড এলাকায় সাজ্জাদ হোসেন(২৪) নামের প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার

0
169

মোঃ মনির হোসেন,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মো. সাজ্জাদ হোসেন (২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার পুত্র কাতার প্রবাসী মো.সাজ্জাদ হোসেনকে (২৪)কে বা কাহারা রাতের আধারে নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

এদিকে প্রবাসীর লাশ উদ্ধারকে ঘিরে জনপদে আতংক ও ঘটনার মূলরহস্য উদঘাটনের দাবী করছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধি বলেন, তাকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খুন করেছে।

ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ঘটনা রহস্যাবৃত! কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রীযাপন করত। একভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পর পর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে জবাই করে হত্যা করা হয়েছে! বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।


মানিকছড়ি উপজেলার সেতুমাং গ্যাসফিল্ড এলাকায় সাজ্জাদ হোসেন(২৪) নামের প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here