
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি: সহযোগিতায় আবদুর রব,বিশেষ প্রতিনিধি পটুয়াখালী:
বাঙ্গালীর ইতিহাস- ঐতিহ্য ধরে রাখতে পটুয়াখালীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে নবান্ন উৎসব।
পটুয়াখালী জেলা শহরের স্থানীয় সাংস্কৃতি সংগঠন দখিনের কবিয়ালের সভাপতি জাহাঙ্গীর হোসনে মানিক আয়োজন করেন এ অনুষ্ঠানের। শেখ রাসেল শিশু পার্কে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের মাধ্যমে দিনটিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।
দেশীয় নাচ-গান, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি নবান্ন এবং বাঙালীয়ান খাবার পরিবেশ করা হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলার শ্রেষ্ঠ শিক্ষকা সালমা জাহিদ, তত্ত্বাবধানে ছিলেন কবিয়ালের সদস্য সচিব সহকারী অধ্যাপক স্বপন খাশকেল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস- চ্যান্সলর স্বদেশ চন্দ্র সমন্ত এ নবান্ন উৎসব এর শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, কমিনিষ্ট নেতা মোতালেব হাওলাদার, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাক্ষ প্রোফেসর মোঃ নূরুল আমীন, ইডেন কলেজর সহযোগী অধ্যাপিকা মিসেস সুলতানা আফজাল, পৌর মেয়রের সহধর্মিণী মার্জিয়া আক্তার সুমা এছাড়াও উপস্থিত ছিলেন, পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান চেয়ারম্যান, রুমা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, মরিয়াম জাহান মিষ্টি, মোঃ হাসানুজ্জামান, সুবিদখালী সরকারি কলেজের শিক্ষক, সাবিনা কামিয়াব প্রমূখ। পটুয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রতি বছরের মত কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে।













