
মোঃ সুমন আহমেদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দোহালিয়া ইউনিয়নে যতাযত মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন আজ। সকালে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনারে শ্রদ্বাঞ্জলি দিয়ে দিবসটি পালন করেছেন উপজেলা ছাত্রলীগ।এসময় উপস্থিতি ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সাজিবুর রহমান নাঈম,মোঃ সামছুল ইসলাম,সুয়েব আহমদ,অলিউর রহমান,এবং অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ জুয়েল আহমদ,অইশিক, গোবিন্দ, উজ্জ্বল,পারভেজ,দুলাল কৃষ্ণ দাস,হাসনাত, মইনুল হোসেন,নরুল আমিন,আজিজুর রহমান প্রমোখ।













