
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রেস সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
এ উপলক্ষে (শুক্রবার) সকাল ১০ ঘটিকার সময় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সকল শহীদদের স্মরণে শ্রদ্ধার সাথে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা প্রভাষক বদরুল ইসলাম মনু, বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার সভাপতি হানিফ পারভেজ,সাধারণ সম্পাদক তাহমিদ ইরশাদ রিপন,যুগ্ম সম্পাদক, মোঃ গোলাম কিবরিয়া, সদস্য শাহরিয়ার শাকিলসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।













