ব্রাহ্মণবাড়িয়ার উরশীউড়ায় আসছেন আম্মা হুজুর।

0
253

আব্দুর রহীম হাজারী,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উরশীউড়া শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাঃ এর হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ১০ম বার্ষিক ২ দিন ব্যাপি ইসলামি মহা সম্মেলন গতকাল ২৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার শুরু হয়ে আজ শুক্রবার আখেরী মুনাজাত এর মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ।

গতকাল মাহফিলের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মিছবাহর রহমান চৌধুরী, চেয়ারম্যান ইসলামি ঐক্যজোট বাংলাদেশ। এবং আজকের প্রধান আকর্ষণ ও আলোচিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মহিলা থেকে পুরুষ হওয়া বক্তা রাজিয়া খাতুন আব্দুর রাজ্জাক আম্মা হুজুর।

এ মাহফিলের মেহমান আম্মা হুজুরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণ এলাকায় চলছে তুমুল আলোচনা, উরশীউড়া গ্রামের প্রতিটি ঘরে ঘরে এবং গ্রামের আত্মীয় স্বজনরা শুধু আম্মা হুজুর নিয়ে আলোচনা করছে।

আজকে হুজুর কে দেখতে ও আম্মা হুজুর এর আলোচনা শুনতে উরশীউড়া গ্রামের ঘরে ঘরে শুরু হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানুষের মিলন মেলা।। এতো মাহফিল নয় যেন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়ে গেল।


ব্রাহ্মণবাড়িয়ার উরশীউড়ায় আসছেন আম্মা হুজুর।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here