
রবিউল হোসেন জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি:
আজ ৩০শে ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ এর ৩ দশক পূর্তি উপলক্ষ্যে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালী।দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে উক্ত র্যালী দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক হয়ে খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবারো দীঘিনালা সড়ক হয়ে ফিরে যায় তাদের র্যালী শুরু স্থানে। এতে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশের বিভিন্ন উপজেলা শাখা তাদের নিজ নিজ ব্যানারে উপস্থিত র্যালীতে অংশগ্রহণ করেন।
এতে অংশ নেয় ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় টিম, খাগড়াছড়ি জেলা শাখা,খাগড়াছড়ি জেলা সদর শাখা,মানিকছড়ি উপজেলা শাখা,গুইমারা উপজেলা শাখা,মাটিরাংগা উপজেলা শাখা,মহালছড়ি উপজেলা শাখা,পানছড়ি উপজেলা শাখা, দীঘিনালা উপজেলা সহ আরো বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান টিম।তারা নিজ নিজ ব্যানারে সুশৃঙ্খলভাবে স্লোগানে স্লোগানে সম্পন্ন করে তাদের র্যালী।













