বড়লেখায় বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

শাহরিয়ান আহমেদ শাকিল বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কঠোর লকডাউনের সময় বিধিনিষেধ অমান্য করায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (২৯ জুলাই) বৃহওর বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাগেছে কঠোর লকডাউন কার্যকরে উপজেলার ডিমাই বাজার, কেছরিগুল বাজার, পুরাতন বড়লেখা বাজার ও দরগাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।

 

অভিযান কালে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্টান কে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে

অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহীনি বিজিবী ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।

ইউএনও ও নির্বাহী মাজিস্ট্রেট খন্দাকার মুদাচ্ছির বিন আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।


বড়লেখায় বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here