নড়াইলে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

0
103

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে আব্দুল্লাহ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাঁশগ্রাম সরকেলডাঙ্গা হাসানিয়া কওমি মাদ্রাসার ও এতিমখানার নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ পার্শ্ববর্তী চাচুড়ী এলাকার ইনছান গাজীর ছেলে। তিনি হাসানিয়া কওমি মাদ্রাসার কেরাত বিভাগের ছাত্র।

পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত আবদুল্লাহ শুক্রবার এশার নামাজ জামাতে শেষ করে প্রতিবেশী এক বাড়িতে (লজিং খাওয়া) রাতের খাবার খাওয়ার জন্য মসজিদ হতে বের হয়। পরে আর ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। যে বাড়িতে খেতে যায় সে বাড়িতে খেতে না যাওয়ায়, অনেক খোঁজাখুঁজির পর মাদরাসার এতিমখানার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করা হলে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, শনিবার বিকেলে নড়াইল সদর হাসপাতালে তার ময়নাতদন্ত শেষ হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়াও মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।


নড়াইলে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here