মাধবপুরে লকডাউনের বিধিবিধান অমান্য করায় জরিমানা।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর বাজারে লকডাউনে যথাযথভাবে সরকারি বিধি বিধান প্রতিপালন না করায় সেনাবাহিনীর সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
আজ (৫ আগস্ট) বৃহস্পতিবার মাধবপুর বাজার ও পৌরসভার বিভিন্ন স্থানে লকডাউনে যথাযথভাবে সরকারি বিধি বিধান প্রতিপালন না করায়, এ সময় মাস্ক পরিধান না করা, অনুমোদিত নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও বিনা প্রয়োজনে রাস্তায় বের হয়ে ঘোরাফেরা করার দায়ে সেনাবাহিনীর সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে ৯ টি মামলায় ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন।

মাধবপুরে লকডাউনের বিধিবিধান অমান্য করায় জরিমানা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here