
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে প্রায় ৭ হাজার অসহায়-ছিন্নমূল মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র। গতকাল সকাল থেকে দিনব্যাপী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়। শীতবস্ত্র বিতরণকালে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।












