সাতক্ষীরার কালিগঞ্জে ব্যারিষ্টার সুমনের উপস্থিতিতে এম আহমদ আলী চেয়ারম্যান কাপ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা রতনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৪ জানুয়ারি শনিবার বিকাল তিনটায় রতনপুর ফুটবল মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতিতে চেয়ারম্যান এম আহমদ আলী কাপ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিলেটের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও রতনপুর এম আহমাদ আলী চেয়ারম্যান ফুটবল একাদশের মধ্যে খেলায় উভয় দল একটি করে গোল করতে সক্ষম হয়।

খেলা শুরুতে সম্মানিত অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন পরে বেলুন ফেস্টুন উড়িয়ে খেলাটি শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম, খেলাটি প্রধান অতিথি হিসেবে উপভোগ করেন ও পুরস্কার প্রদান করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ব্যারিস্টার জহিরুল হায়দার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য মাসুদা খানম মৃধা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলাটা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু সহকারী ছিলেন সৈয়দ মোমিনুর রহমান, সাজিদুর রহমান শাহিন ও মঞ্জু। খেলা শেষে উভয় দলের অধিনায়কের হাতে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি এস এম জগলুল হায়দার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিকে এম আহমদ আলী চেয়ারম্যান কাপ ফুটবল খেলার আগে গ্রাম বাংলার লাঠি খেলা ও ফুটবলের বিভিন্ন নৈপুণ্য খেলা দেখান শিমুল ব্যারিস্টার সুমন রতনপুর ফুটবল ক্লাবের জন্য ৫০ হাজার টাকা, রতনপুর ফুটবল মাঠে উন্নয়নের জন্য সংসদ সদস্য এসএম জহুর হায়দার সার্বিক সহায়তা ঘোষণা করেন, রতনপুর ফুটবল মাঠ উন্নয়নে ১ লক্ষ টাকা ও ক্লাব উন্নয়নে এক লক্ষ টাকা ঘোষণা দেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, মাঠের ড্রেন নির্মাণ জন্য কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী আর্থিক সহায়তা ঘোষণা দেন। তিনি ইতিমধ্যে ফুটবল মাঠের উন্নয়নে মাটি-ভরাটের কাজ করেছেন।


সাতক্ষীরার কালিগঞ্জে ব্যারিষ্টার সুমনের উপস্থিতিতে এম আহমদ আলী চেয়ারম্যান কাপ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles