গোয়াইনঘাট কেন্দ্রীয় সাহিত্য পরিষদের কমিটি ঘোষনা ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাৎ

আব্দুল কাদির,গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট কেন্দ্রীয় সাহিত্য পরিষদের  কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০ জুন ২০২১ ইং, ২১ সদস্য বিশিষ্ট গঠিত ত্রি-বার্ষিক কমিটি গত ১০ আগস্টের সভায় ঘোষণা করেন গোকেসাপ এর সভাপতি দেবব্রত ভট্টাচার্য।

পরিষদের সদস্যরা হচ্ছেন- নির্বাহী সভাপতি মোঃ আব্দুল মালিক সাংবাদিক, সিনিয়র সভাপতি শাহজাহান সিদ্দিক বেলাল, সহ-সভাপতি কবি আ,ব,ম হোসনে কামাল,সাধারণ সম্পাদক কবি ও গীতিকার শিবেন চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কবি আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক নুর আহমদ, সাংগঠনিক সম্পাদক  কবি মেহের আফরোজ শুভ, অর্থ সম্পাদক  পিন্টু চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ তানজিল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক স্বাগতা দাস, দপ্তর সম্পাদক আবু তালহা তোফায়েল এবং আশরাফুল ইসলাম রানাকে তথ্য ও যোগাযোগ সম্পাদক করে আরো ৩ জন  সদস্য নির্বাচিত সহ মোট ২১ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষণা করা হয়।

সভায় শোকের মাস আগস্টের জাতীয় কার্যক্রমে অংশগ্রহণ ও দেয়ালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয় ।
নব নির্বাচিত কমিটির সকল সদস্য বৃন্দ ১২ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও তাহমিলুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এবং এ সময় বিভিন্ন পরামর্শ ও পরবর্তী পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা করেন।


গোয়াইনঘাট কেন্দ্রীয় সাহিত্য পরিষদের কমিটি ঘোষনা ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাৎ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here