
মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের উদ্যােগে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক অহেদুজ্জামান আবদুল হাই, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, সাধারন সম্পাদক নাসিরউদ্দিন লিটন ফকির, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আক্কাশ হোসেন প্রমুখ ৷













