পটুয়াখালীর গলাচিপায় ইউএনও’র বাসভবন থেকে চোর গ্রেফতার

0
71

মোঃ কবির গাজী,ক্রইম রিপোর্ট পটুয়াখালী

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে গত ২৪জানুয়ারি আনুমানিক সন্ধ্যা সাত টার সময় ইকবাল (২৫) নামের এক চোর চুরি করতে ঢুকলে টহলরত আনসার সদস্য মোঃ মহিবুল্লাহ দেখতে পেয়ে চোরকে ধাওয়া করে ধরে ফেলে।

পরে ক্যাম্পে জানালে বাকি আনসার সদস্যরা একত্রিত হয়। আটককৃত ইকবাল গলাচিপা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোঃ কামাল হোসেন এর ছেলে। ঘটনার সময় চোরের কাছ থেকে ২ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয় উপজেলা পরিষদ চত্বর আনসার ক্যাম্প কমান্ডার মোঃ আবুল কালাম গণমাধ্যমকে জানান,গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে চোরের উপস্থিতি টের পেয়ে আনসার সদস্য মোঃ মহিবুল্লাহ চোরকে ধাওয়া করে ধরে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরন করেন ৷


পটুয়াখালীর গলাচিপায় ইউএনও’র বাসভবন থেকে চোর গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here