ঠাকুরগাঁও জেলার রানিশংকেলের অহংকার শুভ্র দেব।

0
90

শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাও) প্রতিনিধি

ঠাকুরগাঁও রানীশংকৈলের এক ছেলে সারদা পুলিশ একাডেমিতে ৩৮ব্যাচ পুলিশ ক্যাডারে পুরো প্যারেডে নেতৃত্ব দিয়েছে। এটা অনেক বড় গৌরবের বিষয়

পুরো ব্যাচে ২য় বেস্ট ফিল্ড পারফর্মার হিশেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেছেন,খুব সহজ কথা নয় কিন্তু। বিসিএস পুলিশে দেশের অন্যতম শ্রেষ্ঠ মেধাবীরা জয়েন করে।সেখানে নিজের পজিশন তৈরি করা অবাক করার মতোই। বলছি প্রিয় শুভ্র দেব দাদার সম্পর্কে। মোটামুটি ব্যাপক আলোচিত মানুষ তিনি।

৩৮ তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে দীর্ঘ এক বছরের ট্রেনিং শেষে আজকে পুরোদস্তুর পুলিশম্যান। ধীরে ধীরে পরিবর্তন আসছে,সমাজের অজপাড়াগাঁ য়ের ছেলেটি আজকে দেশসেরা পুলিশ অফিসার হিশেবে স্বীকৃতি পেয়েছে।

এলাকার মানুষের জন্য অনেক কিছু করার আছে আপনি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রইলেন। যত দিন বাংলাদেশ থাকবে, যতোদিন ৩৮ব্যাচ বিসিএস এর নাম থাকবে ততোদিন আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।২নং নেকমরদ ইউনিয়নের ভগরগাও গ্রামের ছেলে শুভ্র দেব।


ঠাকুরগাঁও জেলার রানিশংকেলের অহংকার শুভ্র দেব।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here