দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

0
59

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে বিদ্যুৎ স্পৃষ্টে নাতি মোঃ খালিদ হোসেন(১৯) এর মৃত্যুর খবর শোনার পরই প্রাণ গেল নানির ।

৩০ জানুয়ারী (সোমবার) সকাল ১০টায় ৩০ মিনিট এর দিকে দুমকি উপজেলার জলিশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা যায়, মোঃ খালিদ হোসেন নানা বাড়ি পটুয়াখালী সদর উপজেলার পার কার্তিকপাশায় বেড়াতে গিয়ে বাশেঁর মাথায় বৈদুতিক তার লাগিয়ে মাছ ধরতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। আহতের স্বজনেরা অচেতন অবস্থায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাতির মৃত্যুর খবর শোনার পরই হাওয়া বেগম (৭৫) মারা যান ।

মৃত মোঃ খালিদ উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের হাফেজ মাওঃরফিকুল ইসলামের ছেলে এবং মোসঃ হাওয়া বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের পার কার্তিকপাশা গ্রামের আঃ অজিজ মুন্সীর স্ত্রী।


দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here