তজুমদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার মানুষের ১৬টি মোবাইল উদ্ধার করে দিলেন ওসি মাকসুদুর রহমান মুরাদ

0
97

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলার তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহযোগিতায় জানুয়ারী/২৩ মাসে হারিয়ে যাওয়া ১৬(ষোল)টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা তজুমদ্দিন থানা, ভোলায় কর্মরত একটি চৌকস পুলিশ টিম কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১৬(ষোল) টি স্মার্ট ফোন বীর মুক্তিযোদ্ধা মোঃ নসু মিয়াসহ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ, অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলা।

এ সময় অফিসার ইনচার্জ সবাইকে পুরাতন ফোন ক্রয়ে কাগজপত্র যাচাই বাচাই করার অনুরোধ জানান এবং অননুমোদিত বা পুরাতন ফোন ক্রয় করতে অনুৎসাহিত করেন। ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও তজুমদ্দিন থানা পুলিশক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তজুমদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার মানুষের ১৬টি মোবাইল উদ্ধার করে দিলেন ওসি মাকসুদুর রহমান মুরাদ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here