
আব্দুল কাদির,গোয়াইনঘাট,সিলেট:
উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলী রহ: এর সুযোগ্য নাতি মুসলিম হ্যান্ডস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী এর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান সিলেটের বিশ্বনাথে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার ২০২১-২২ ইং সেশনের ছাত্র সংসদ গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলার লামাকাজী ইউনিয়নের গোবিন্দগঞ্জ সাহেবনগর পয়েন্ট সংলগ্ন মাদরাসার কনফারেন্স হল রুমে ওই ছাত্র সংসদ গঠন করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মাওলানা ইউসুফ মোহাম্মদ শাহানের সভাপতিত্বে এবং ছাত্র শিক্ষকের যৌথ সমর্থনে হাফিজ মুহিবুর রাহমান কাওছারকে ভি.পি ও হাফিজ৷ হুসাইন আহমেদ রাসেলকে জি.এস মনোনিত করে ২৩ সদস্য বিশিষ্ট ছাত্র সংসদ গঠন করা হয়।
ছাত্র সংসদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ:
সহ সাধারণ সম্পাদক হাফিজ ইমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ রবিউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফাহাদ ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ রুহুল আমীন, সহ প্রচার সম্পাদক হাফিজ মিনহাজ আহমেদ, অর্থ সম্পাদক হাফিজ শামীম খান, অফিস সম্পাদক হাফিজ জাফরান হুসাইন রিফাত, সহ অফিস সম্পাদক হাফিজ আইমান আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফায়েজ আকরাম মাহদি, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হুসেইন, তথ্য সম্পাদক হাফিজ আশরাফ হুসাইন নিলয়, সহ তথ্য ও সম্পাদক শেখ জামিল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক নাহিদ আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ।
কার্যনির্বাহী সদস্য:
আহমেদ মুসা, বায়জিদ ইবনে রাহমান, তানিউল ইসলাম নাজিম, সারওয়ার হুসেইন তামিম, সিদ্দিকুর রহমান নাহিদ, সিদ্দিকুর রহমান নাহিয়ান ও নজমুদ্দিন আহমদ শাহান।













