
মাসুম আহমেদ,বিশেষ প্রতিনিধি পটুয়াখালী সদর
চোরাই দুই ভরি দুই আনা স্বর্ণালংকার, নগদ ২৯ হাজার টাকা ও মোবাইলসেটসহ একটি প্রাইভেট কার জব্দ ও চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
কলাপাড়ার মহিপুর থানা পুলিশ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতুর টোল প্লাজার সামনে থেকে বুধবার রাত ১২ টায় এ চক্রকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা পটুয়াখালীর বড় বিঘাই এলাকার বায়েজিদ সিকদার, বোতলবুনিয়ার মিরাজ, মিঠাপুকুর এলাকার নাইম ইসলাম ও হরতকিবাড়িয়ার রাকিবুল ইসলাম। এদের বয়স ১৯ থেকে ২৬ বছর।
মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের জানিয়েছেন, এ ঘটনায় মহিপুর থানায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





