পেটের ভিতরে ইয়াবা পাচার, গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অভিনব পন্থায় পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে নূর হোসেন (৪০) নামে ১ মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার থেকে ১ হাজার আটশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‍্যাব-১১’র লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোঃ নুর হোসেন কক্সবাজার জেলার কক্সবাজার টেকনাফ থানার জাদিমোড়া এলাকার মৃত রশীদের ছেলে। সে দীর্ঘদিন বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


পেটের ভিতরে ইয়াবা পাচার, গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here