গোয়াইনঘাট সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ

আব্দুল কাদির, গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান এমপি এক দিনের সফরে গোয়াইনঘাট এসেছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় সিলেট সার্কিট হাউজ থেকে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে এসে সকাল সাড়ে ৮ টায় পূর্ব আলীরগাঁও ইউনিয়নে নয়াখেল উচ্চ বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করে আলীরগাঁও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং প্রস্তাবিত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্থান পরিদর্শন করেন প্রবাসী মন্ত্রী। এরপর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ-হাতিরপাড়ায় (ডেফলতলা) শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনে এসে উপস্থিত হন। সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এরপর পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ মন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে মন্ত্রী উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত গোয়াইনঘাট উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন এর কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় সভা মিলিত হন। মতবিনিময় সভা শেষে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারের সঞ্চালনায় ভাইস চেয়ারম্যান মাওঃ গোলাম আম্বিয়া কয়েছের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। বক্তব্যে তিনি, দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা ও সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সফলতা তুলে ধরেন। এ সময় আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর উপজেলা মৎস দপ্তরের আয়োজনে গোয়াইন নদীতে পোনামাছ অবমুক্তকরণ করেন প্রবাসী মন্ত্রী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম সহ বিভিন্ন দপ্তর ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মন্ত্রী গোয়াইনঘাটের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে ব্যস্ত রয়েছেন।


গোয়াইনঘাট সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here