বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সংবর্ধনা ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

0
136

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি/আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি কিবরিয়া আহমদ ও সাধারণ সম্পাদক জাহিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরীর যুব বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন আহমদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাও.আখতারুজ্জামান বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ইউএসএ প্রবাসী কামরুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন ভাষা আন্দোলনে আলেম উলামাদের অনেক ভূমিকা ছিলো,জমিয়তের সাবেক মহাসচিব আল্লামা মুহী উদ্দিন খান সহ অনেকে ভাষার জন্য লড়াই করেছেন। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এইচ এসসি ও আলিম কৃতি শিক্ষার্থীদের উজ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মনজুরুল হাসান,উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম, ছাত্র জমিয়ত মুড়িয়া ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সহ সভাপতি শাহরিয়ার রহমান, সাধারণ সম্পাদক আসাদুযযামান, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক এম এবাদুর রহমান খান, ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ছোলাইমান আহমদ, মো: সিদ্দিকুর রহমান, ইসমাইল হোসাইন , সাইফুর রহমান সাদিক, নামজুস সাকিব, আনছার হুসাইন, শরিফুল ইসলাম, আবুল কাশেম শাওন, রেদওয়ান আহমদ, এমদাদুল ইসলাম, আব্দুস শাহাদ, আবিদ হুসাইন, আবুল কাশেম শাওন, মো.জাহিদ হাসান খান, রাশেদ আহমদ, সাঈদ হুসাইদ, কাওছার আহমদ, মুন্না আহমদ, মাহফুজ আহমদ, ইবরাহীম আহমদ, আবির খান ফাহিম, ,আব্দুল খালিক,মো. রিফাত ইসলাম রাহি, মো: আবিদ আহমদ, মাহিদ আলম অভি, আবরার নাদিম, আবু সাঈদ, মো. আবু তাহের, জহুরুল ইসলাম রাদু চৌধুরী, হালিম মাহমুদ ,এবাদুর রহমান (তানজিম), কামরুল ইসলাম প্রমুখ।


বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সংবর্ধনা ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here