
কিন্তু রায়
তেলের কদরে মানুষ আজি
মজেছে তেলের খেলায়,
তেল ছাড়া যে চলেই না
বুঝে আসে না হেলায়।
তেল যদি না দিতেই পারে
পদটা হয় না ভারি,
তেলের গুনে কত আবাল
পদটা আছে ধরি।
তেলের গুনে সনদধারী
মত তেলের খেলায়,
তেলের খেলায় পাকা হয়ে
সবকিছু তো মেলায়।
তেলের আছে নানা গুন
তেলবাজরা বুঝে,
তেলা মাথায় তেল দিয়ে তো
সুবিধা নেয় খুঁজে।
ব্যক্তিগুনে গুণান্বিত
মানুষ আজি নেই,
তেলের কাছে বিক্রি হয়ে
হারিয়ে ফেলছে খেই।





