দীঘিনালাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

0
66

মোঃ হাচান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

আমার ভাষা আমার অহংকার মাতৃভাষা বাংলা আমার। সারাদেশের ন্যায় দীঘিনালা ও ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী।

২১ শের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাসেম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু , আরো উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম ।

দীঘিনালা উপজেলা শহীদ মিনারে শহীদের স্মরনে ফুল দেবার উদ্দেশ্যে রাত ১১টার পর থেকেই লোকে লোকারণ্য হয়ে যায়। সকলেই হরেকরকম ফুলের ডালি সাজিয়ে অপেক্ষা করে সেই মহেন্দ্র ক্ষনের। ১২টা ১ মিনিটে শুরু হয় আনুষ্ঠানিক ভাবে ফুল দেওয়া শুরু হলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, অভয়নগর মুক্তি যোদ্ধা কমাণ্ড, বাংলাদেশের প্রেসক্লাব সহ অন্যান্য সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদ দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

২১ শে ফেব্রুয়ারী কে ঘিরে সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীরা কে খালি পায়ে র‍্যালী সহ দলে দলে আসেন ফুল দিতে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, রচনা আবৃতি প্রতিযোগিতা হয়। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে এম, বদিউজ্জামান।


দীঘিনালাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here