কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করলেন এমপি শাওন

0
95

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

কাদাযুক্ত মাঠে নেমে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। কৃষকেরা নিজেদের সঙ্গে একজন এমপিকে পাশে পেয়ে আনন্দে আত্মহারা স্থানীয় কৃষকরা। মঙ্গলবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউপির কালাশাহ গ্রামে কৃষকদের সঙ্গে বোরো ধানের চারা রোপণ করেন এমপি শাওন এ ব্যাপারে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দেশের কৃষি চাষাবাদের উপযোগী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। চাষাবাদ বৃদ্ধি পেলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। যার জন্য কৃষকদের উৎসাহ ও চাষাবাদে উদ্বুদ্ধ করে তুলতে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণে অংশগ্রহণ করি। আমার বিশ্বাস, এর ফলে স্থানীয় কৃষকরা চাষাবাদে আগ্রহী হবেন। যার ফলে বাড়বে কৃষি উৎপাদন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কৃষকদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সার-বীজসহ কৃষি উপকরণ দেয়া হচ্ছে। যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনন্য নজির।

অন্যদিকে, ধানের চারা রোপণ শেষে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালাশাহ মারকাজ মসজিদ এলাকায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি শাওন।


কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করলেন এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here