বড়লেখায় ৫ টি জ্বালানি তেলের দোকানসহ ৭ জনকে জরিমানা

শাহরিয়ান আহমেদ শাকিল বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ওজন পরিমাপে কারচুপি ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহঃবার (১৬ সেপটেম্বর) ৫ টি জ্বালানি তেলের দোকানসহ ২ পথচারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দাকার মুদাচ্ছির বিন আলী। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এই পরিদর্শক সুমন সাহা ও বড়লেখা থানার এসআই শহিদুদুল ইসলাম অভিযানে সহায়তা করেন।

আদালত সুত্র জানিয়েছে, ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে উপজেলার কাঁঠালতলী বাজারে সোনার বাংলা ফিলিং স্টেশনকে ২ হাজার, মান্নান এন্ড ডটার্সকে ১ হাজার, রতুলী বাজারে ইসমাইল – জাওয়ার এন্ড সন্সকে ৩ হাজার, আজিমগন্জ বাজারে জুঁই পেট্রোলিয়াম ২০ হাজার, খলিল পেট্রোলিয়াম ৩০ হাজার, পরিমাপে কম দেওয়ায় এক পোল্ট্রি ব্যবসায়ী কে ৫০০ টাকা এবং স্বাস্হ্যবিধি না মানায় এক পথচারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বড়লেখায় ৫ টি জ্বালানি তেলের দোকানসহ ৭ জনকে জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here