
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
মিষ্টির প্যাকেটে অভিনব কায়দায় দেশীয় মদ পাচারের সময় মদসহ ০১ জনকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ । এ সময় তার নিকট থেকে ১৫০ মিলি দেশীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ আমীর হামজা (২৮) কালিয়া উপজেলার পেড়লী গ্রামের বাবলু শিকদারের ছেলে। কালিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার পেড়লী এলাকা থেকে তাকে আটক করা হয়।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।












