সড়ক দুর্ঘটনায় রাজধানীর রায়েরবাগ এলাকায় ভোলার ময়ফুল বেগম৭৫ নিহত।

দৈনিক স্বাধীন বাংলাদেশের খবর ২৬ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধি:

গতকাল সন্ধ্যায় রাজধানীর রায়েরবাগ এলাকায় স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির আলম নামের ১৮ বছরের পুত্র সন্তানের দ্রুতগতির বাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭৫ বছরের বৃদ্ধা ময়ফুল বেগম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।নিহত ময়ফুল বেগম,ভোলা জেলাধীন লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটওয়ারিরহাট এলাকার সফিজল মাঝির সহধর্মিণী।
ঘাতক আলমের বাবা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন, এবং দ্রুত মৃতদেহটি ভোলায় পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করেন।
মরহুমা ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদের নিকটাত্মীয় হওয়ায় হারুন ঘটনাটি আমাকে অবহিত করে। আমি তাৎক্ষণিক মোঃ মোসলে উদ্দিন রিফাত সহ-সভাপতি লালমোহন ফাউন্ডেশন সহ ঘটনাস্থলে যাই। বিষয়টি নিয়ে থানায় ওসি সাহেবের সাথে এবং মরহুমার পরিবারের সাথে আলোচনা করি। মরহুমার রেখেযাওয়া দুই ছেলে এবং এক মেয়ে সন্তান তারা তার মায়ের ময়নাতদন্ত এবং মামলার ব্যাপারে অসম্মতি প্রকাশ করে বিধায় আসামি পক্ষের সাথে আপোষ মিমাংসার সিদ্ধান্ত গ্রহণ করি। আসামি পক্ষ আমাদেরকে লাশ ভোলায় পাঠিয়ে দিয়ে পড়ে মীমাংসা করার ব্যাপারে প্রস্তাব করে, আমরা উত্ত প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং রাত দশটা থেকে ভোর পর্যন্ত অনেক দেন দরবার শেষে আসামিপক্ষ থেকে মরহুমার পরিবারকে নগদ দুই লক্ষ টাকা এবং মৃতদেহ ভোলা পর্যন্ত পৌঁছে দেয়ার যাবতীয় খরচ আদায় করতে সক্ষম হই।


আল্লাহ মরহুমাকে জান্নাত বাসী করুন এবং মরহুমার পরিবারকে শোক সইবার তৌফিক দান করুন আমিন।


সড়ক দুর্ঘটনায় রাজধানীর রায়েরবাগ এলাকায় ভোলার ময়ফুল বেগম৭৫ নিহত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here