প্রধানমন্ত্রীর জন্মদিনে তজুমদ্দিনে এমপি শাওনের বস্ত্র ও অর্থ বিতরণ

ভোলা জেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তজুমদ্দিনে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে বস্ত্র ও শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার দিনব্যাপী বৈরী আবহাওয়া উপেক্ষা করে তজুমদ্দিন উপজেলার মহাজন কান্দি ও কোড়াল মারা আশ্রয়ণ প্রকল্পের শতাধিক পরিবারের সাথে দেখা করে এই উপহার তুলে দেন এমপি শাওন। এছাড়াও তিনি উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়ন পরিষদে “কোভিড-১৯ টিকাদান কর্মসূচী” পরিদর্শন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম, অফিসার ইনচার্জ জিয়াউল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে তজুমদ্দিনে এমপি শাওনের বস্ত্র ও অর্থ বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here