র‍্যাব-১৫’র হাতে উখিয়ায় ২০হাজার পিস ইয়াবাসহ তুমব্রুর শাহজাহান ড্রাইভার আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে র্যাব-১৫’র হাতে।২৬ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪টার সময় উখিয়া নিউ ফরেষ্ট অফিস আমতলা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি মো.শাহজাহান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ঘোনাপাড়া এলাকার কালুর ছেলে। র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া এন্ড অপারেশন)আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায়,সে দীর্ঘদিন যাবত কম দামে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব’র একর্মকর্তা।


র‍্যাব-১৫’র হাতে উখিয়ায় ২০হাজার পিস ইয়াবাসহ তুমব্রুর শাহজাহান ড্রাইভার আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here