কুমারখালীতে শুরু হলো তিন দিন ব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব।

0
70

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিলপ্তি প্রায় মঞ্চ যাত্রাপালা টিকিয়ে রাখতে কুষ্টিয়ার কুমারখালীতে ৩ দিনব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব শুরু হয়েছে। স্থানঃ কুমারখালী পৌর শিশু পার্ক। অনুষ্ঠান টা শুরু হয়, ১৮ই মার্চ শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে। উক্ত অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসার) মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এমপি) সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আকতারুজ্জামান নিপুন। পরিচালনায় ছিলেন কুমারখালী শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক, কামরুজ্জামান আয়ুব। সহ আরো কুমারখালী শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ। “সংস্কৃতির টানে স্বাধীনতার গানে ” এই প্রতিপাদ্যকে ধারন করে, প্রথম দিনে “নাচ মহল” যাত্রা পালা অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে শিল্পীদের নাচ, এবং যাত্রাপালা দর্শকদের আনন্দিত করে। মনমুগ্ধকর এই অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজনে কুমারখালী উপজেলা প্রশাসন, ও শিল্পকলা একাডেমী কুমারখালী।


কুমারখালীতে শুরু হলো তিন দিন ব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here