কিসমত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩

0
81

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার হারাটীর ইউনিয়নের ঐতিহ্যেবাহী বিদ্যালয় হিসেবে সকলের কাছে পরিচিত কিসমত বি এল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে সাফল্যের সাথে হিমালয়ের মত আজ ও দাঁড়িয়ে আছে। প্রতি বছরের ন্যায় এবার ও জমকালো ভাবে, সুখের পায়রা কবুতর উড়িয়ে, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্ভোধন ঘোষনা করলেন উক্ত বিদ্যালয়ে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে বার বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও ৫ নং হারাটী ইউনিয়নের চেয়ারম্যান মো: সিরাজুল হক খন্দকার রানা। এ সময় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: জামাল উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক বৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা অভিভাবক বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ সকল ছাত্র/ ছাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ কিসমত বি এল উচ্চ বিদ্যালয়টি প্রতিবছর জে এস সি ও এস এস সি পরীক্ষায় শতভাগ পাশ সহ জিপিও ৫ পেয়ে থাকে।

বিদ্যালয়টির সভাপতি ও প্রধান শিক্ষকের নিরলস পরিশ্রম এবং শিক্ষকদের শ্রেণি কক্ষে মনোনিবেশ পাঠ দানের মাধ্যমে বিদ্যালয়টির অনেক ছাত্র/ ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। অভিভাবক বৃন্দের সাথে কথা হয় দৈনিক একুশে নিউজের৷

অভিভাবকরা বিদ্যালয়টির পড়াশোনার মানের ব্যাপারে বেশ সন্তোষ প্রকাশ করেন। পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের বিশেষে শ্রেণি কক্ষে শিক্ষকরা বেশ গুরুত্ব দেয় বলে ছাত্র/ছাত্রীরা জানায়।

বিদ্যালয়টির একাডেমিক ভবন নির্মাণধীন কাজ এখনো অপরিপূর্ণ, এ বিষয়ে সভাপতি বলেন, সদর আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য না থাকায় উন্নয়নে বেশ ব্যাহত হয়েছে। বিদ্যালয়টির একাডেমিক ভবনের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা চেয়েছেন সভাপতি ও প্রধান শিক্ষক। কিসমত বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল উদ্দিন আহমেদ বলেন, আমি সহ আমার শিক্ষকরা পড়াশোনার বিষয়ে বেশ আন্তরিক। আমরা চেষ্টা করছি দিনে দিনে বিদ্যালয়টিকে একটি আর ও ভাল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য।


কিসমত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here