বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0
209

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা উপজেলার বাংলা ও ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের পরামর্শ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকদের সুদৃঢ় বন্ধন ও পরস্পরকে সহযোগিতা এবং পরামর্শ প্রদানের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার(২০ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুধু হওয়া অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস শহীদ খান এর সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষক বাবু তপন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হক ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব, পরিচালক ও প্রধান শিক্ষক মইনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রুহেল আহমদ, পরিচালনা পর্ষদের পরিচালক কবির হোসেন, পরিচালনা পর্ষদের পরিচালক কবির আহমদ (বিএসসি) প্রমুখ। এছাড়াও পরামর্শ মূলক উম্মুক্ত মতামত প্রকাশ করেন অভিভাবক’গন।


বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here