রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার মধ্যে তারা মারা যান। এই এক দিনে নওগাঁর তিনজন এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের একজন করে মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here