তরুনদের সুযোগ দিতে নিজের পজিশন ছেড়ে ৫-৬ নাম্বারে ব্যাট করতে নামে সাকিব

0
134

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

সাকিব আল হাসান ক্রিকেট বিশ্ব সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। বাংলাদেশ দলের টপ ওর্ডার ব্যাটিংদের মধ্যে অন্যতম ভরসার নাম। যিনি কিনা আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩ হাজার রান করেছেন। সেই সাকিবই সর্বশেষ ২ সিরিজে ৫,৬ নাম্বারে ব্যাট করেন। কিন্তু কেন? যে সাকিবের প্রিয় পজিশন ৩ নাম্বার। যে সাকিব ৩ নাম্বারে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবেই ছিলেন। তিনি ৩ নাম্বার পজিশন ছেড়েছেন তরুনদের সুযোগ দিতে। তরুনরাও টপ ওর্ডারে ব্যাট করে সাকিব সিদ্ধান্তকে সম্মান দিচ্ছেন। তরুনরাও তাদের সেরাটা দিতে পারছেন।

সাকিবের এই সিদ্ধান্তকে ইতিবাচক করে না দেখার সুযোগ নেই। সাকিব তার অবর্তমানের জন্য হয়ত প্লেয়ার তৈরী করছেন। হয়ত প্রতিটি ফরমেটের জন্য অন্তত ২০ জন প্লেয়ার রেডি রাখছেন সাকিব। প্রতিটা পজিশনের বিকল্প রেডি রাখতে চান সাকিব। এতে করে কেউ ইঞ্জুরিতে পড়লেও দলের উপর চাপ পড়বে না।

সাকিব চাইলেই ৩ নাম্বার ব্যাট করে নিজের ক্যারিয়ারের আরো রান বাড়িয়ে নিতে পারতো কিন্তু তিনি তা করেননি। তিনি বাংলার ক্রিকেটের এক ভালবাসার নাম। তিনি যে দলের জন্য খেলেন, দেশের জন্য খেলেন, তা তার সিদ্ধান্ত গুলো ভালো নজর দিলেই বুঝা যায়। একজন সাকিব বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বে এক অন্যান্য জায়গায় নিয়ে যেতে যথেষ্ট ভুমিকা পালন করে। তাই তো হাজারো সমালোচনা করেও এই সাকিবের উপরই ভরসা রাখেন কোটি ভক্ত।


তরুনদের সুযোগ দিতে নিজের পজিশন ছেড়ে ৫-৬ নাম্বারে ব্যাট করতে নামে সাকিব

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here