মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। অজ্ঞাত ব্যক্তির বয়স (আনুমানিক ৪৫)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভৈরব মেঘনার পাড় ত্রি-সেতু এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, ভৈরব নৌ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করেন। তবে লাশের পরিচয় এখনো জানা যায়নি।

ভৈরব নৌ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক রাসেল মিয়া জানান, নদীর পানিতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা পুরুষের (৪৫) লাশ পাওয়া গেছে। তবে লাশের মাথায় আঘাতে চিহ্ন পাওয়া গেছে ও তার পা বাঁধা অবস্থায় ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here