মৌলভীবাজারে চাচির পরকীয়ার কথা জেনে যাওয়ায় ভাতিজা খুন

0
53

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

চাচির পরকীয়ার কথা জেনে যাওয়ায় খুন হতে হয়েছে ভাতিজা রাজু মিয়া (২২)। মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা গ্রামে এই খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ দুই চাচাকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ ) সকাল সাড়ে দশটায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

রাজু মিয়া সদর উপজেলার আপার কাগবালা ইউনিয়নের হাদিস মিয়ার ছেলে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিহতের চাচা শাহ আলম (৩৬) ও জাকির হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায় , শাহ আলম এর স্ত্রীর সাথে পরকীয়া চলছিল রাজুর চাচির পরকীয়ার বিষয়টি জেনে যান চাচা জেনে গতকাল বুধবার দুপুরে শহর থেকে বাড়ি যাওয়ার পথে দুই চাচা মিলে রাজুকে রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন।
এতে মাটিতে লুটিয়ে পড়েন রাজু। এ সময় স্থানীয়রা থাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থার অবনতি দেখে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হলে আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


মৌলভীবাজারে চাচির পরকীয়ার কথা জেনে যাওয়ায় ভাতিজা খুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here