“বিজ্ঞানির প্রেমপত্র”

লেখক শেখ হান্নান (আকিক)

ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ,
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।
ঢাকা বিশ্বিবদ্যালয়

ওগো প্রিয়া,
তুমি ক্লোরিন হলে আমি সোডিয়াম,
তুমি কার্বনেট হলে আমি ক‍্যালসিয়াম।
তুমি হাইড্রোজেন হলে আমি অক্সিজেন,
তুমি মিথেন হলে আমি ইথেন।

একবার হাতটা শুধু ধরো,
বিশ্বাস করো,
আমার মন জৈব রসায়নের মতো বড়।

তোমার জন্য,
অল্প কোণে বাইক চালাতে পারবো
মুক্তিবেগে ঢিল ছুড়তে পারবো
আলোর বেগে ছুটতে পারবো
ব্ল‍্যাকহোল থেকে ফিরে আসতে পারবো
সব পারবো, সব।

তবে তোমার হৃদয়ের গলনাঙ্ক
কেন আয়নিক যৌগের মতো!
অঙ্ক করে দেখো,
তোমার প্রতি আমার পৃষ্ঠটান কত।

তুমি কি দেখো না তোমার পিছনে
কার্নো চক্রের মতো ঘুরি??
C3, C4 চক্রের মতো ঘুরে
স্থিতিস্থাপক ক্লান্তি যাচ্ছে বেড়ে।

ওগো প্রিয়া,
রক্ষীকোষের মতো খুলে দাও
তোমার মনের দোয়ার,
আমার মনে বইছে নিম্নচাপ,
উত্তাল জোয়ার।।


“বিজ্ঞানির প্রেমপত্র”

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here