ভোলার দৌলতখানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে গলায় ফাঁস দেয়া লিটন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) সকালে উপজেলার উত্তরজয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন ওই বাড়ির শাহে আলমের ছেলে।

পুলিশ জানায়, সকালে তার বসতঘরের পিছনে আম গাছের ঢালে তার গলায় ফাঁস দেয়া মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের লোকজন। ধারণা করা হচ্ছে তিনি রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন। অভাব অনটনের সংসারে মেয়ের চিকিৎসা না করাতে পেরে তার এই আত্মহত্যার কারণ ধারণা করা হচ্ছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অভাব-অনটনের কারণে এ আত্মহত্যা। লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত’র রিপোর্ট পাওয়া গেলে এটি হত্যা না আত্মহত্যা কারণ জানা যাবে।


ভোলার দৌলতখানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here