নড়াইলে পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

0
53

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে ৬০০ পিস ইয়াবাসহ রাহাবুল মীনে (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। পেশায় ভ্যান চালক রাহাবুল লোহাগড়া উপজেলার বাগডাঙ্গা-সারোল গ্রামের কামরুল মীনের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে আজ ২ এপ্রিল (রবিবার) সন্ধ্যায় লোহাগড়া থানাধীন চর বকজুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here