জাতীয় ছাত্র সমাজ নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আলমগীর হক

0
75

শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী, (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ আলমগীর হককে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জনবন্ধু জিএম কাদের ও জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চন্নু এমপি।

তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ মেনে ছাত্র রাজনীতি করে আসছি। ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব হওয়ার আগে কারমাইকেল কলেজে জাতীয় ছাত্র সমাজের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাঁর গুরুত্বপূর্ণ অবদান বিবেচনা করে উনাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে রাজনৈতিক পারিপার্শ্বিক অবস্থা থেকে রাজনীতি বিমুখ জনগণকে সঠিক নেতৃত্ব ও গণতান্ত্রিক সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ঠাকুরগাঁও জেলার আপামর জনগণের সাথে থেকে জনকল্যাণ মূলক কাজ করতে চান। সাধারণ মেহনতী মানুষের পাশে দাড়িয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা পালন করতে চান।


জাতীয় ছাত্র সমাজ নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আলমগীর হক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here