আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৩ বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার।

0
59

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

০৩/০৪/২০২৩ খ্রিঃ তারিখ আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নির্দেশে এসআই মিজানুর রহমান এর নের্তৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান করাকালে ০৬ নং ভাদাই ইউপির কিসামত বড়াইবাড়ী মৌজাস্থ জনৈক মোঃ ফজলার রহমান মাস্টারের বসতবাড়ি সংলগ্ন পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী ১। মোঃ শফিকুল ইসলাম (২৪), পিতা- মৃত আবেদ আলী, ২। মোঃ মশিয়ার রহমান (২৮), পিতা- মোঃ আব্দুল মজিদ, উভয় সাং- বোতলা ২ নং ওয়ার্ড, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটদ্বয়ের এর হেফাজত হইতে ৩৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করেন। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০৪, তাং-০৪/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(খ)/৩৮ রুজু করা হয়। উদ্ধারকারী অফিসার এসআই মিজানুর রহমান, এএসআই সিরাজুল ইসলাম ও সঙ্গীয় অফিসার-ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট। আদিতমারী থানার অফিসার ইন চার্জ মোজাম্মেল হক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স এবং পবিত্র রমজান ও সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগনের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সজাগ রয়েছে।


আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৩ বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here