মৌলভীবাজারে ইয়াবাসহ আটক -১

0
56

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৯২ পিস ইয়াবাসহ গোলাম সারওয়ার (৩১) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে (৪ এপ্রিল) সন্ধ্যায় এসআই খায়রুল বাশারসহ মৌলভীবাজার সদর থানার একটি টিম পৌরসভার গির্জাপাড়া এলাকার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠের উত্তর পাশের পাকা রাস্তা থেকে গোলাম সারোয়ারকে আটক করে।

এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ১৫২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য এক মাদক ব্যবসায়ী ৪০ পিস ইয়াবা ফেলে পালিয়ে যায়। আটককৃত গোলাম সারওয়ার মৌলভীবাজার সদর উপজেলার নড়িয়া গ্রামের আব্দুল মুহিতের ছেলে।

এ ঘটনায় আটককৃত গোলাম সারওয়ার এবং পলাতক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


মৌলভীবাজারে ইয়াবাসহ আটক -১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here