
এ বি সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ জন ও নিয়মিত মামলার ১ জন মোট ২ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৫/০৪/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) শেখ মোঃ গোলাম আজম সঙ্গীয় ফোর্স নিয়ে ৪০০(চারশত) গ্রাম গাঁজাসহ আসামী দেবহাটা থানার বসন্তপুর গ্রামের বাবুল শেখের ছেলে আলামিন শেখ(২৪) কে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে এবং একই তারিখ এসআই শেখ গোলাম আজম ও এসআই(নিঃ) হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং-০৮ তারিখ-২৩/০১/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ও দেবহাটা থানার মামলা নং-০৭ তারিখ-১৯/০২/২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পিসি এর আসামী থানার পলগাদা এলাকার আলমগীর হোসেন গাজীর ছেলে নুরুজ্জামান গাজী জুলু (৩০) কে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে ইং-০৫/০৪/২৩ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।












