
মোঃ হাচান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আজ ৯ এপ্রিল২৩ রবিবার ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আওতাধীন দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল খালেক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মাদ আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, মাওলানা কাউছার আজিজী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক, মুহাম্মদ হাফিজুর রহমান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মুহাম্মদ নাজমুল হক।
আরো উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি, মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ, যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনসহ উপজেলা শাখার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের কল্যাণে রাজনীতি করছেন তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।













