জৈন্তাপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ সন্তানের জননীর মৃত্যু

আব্দুল কাদির,সিলেট প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর নিজপাট নয়াবাড়ি গ্রামে বিদ্যুতায়িত হয়ে ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নিজপাট নয়াবাড়ী গ্রামের ফারুক মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী ফাতেমা বেগম (৩৮) বসত ঘরের গ্রীল খুলতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে মিটারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফাতেমাকে উদ্ধার করে।

এলাকাবাসী জানান, রান্না ঘরে বিদ্যুতের কাজের জন্য লাইন নেওয়া হয়েছিল। ভুলবশত হয়ত লাইনের কাটা অংশ গ্রীলে জড়িয়ে থাকায় গ্রীলে বিদ্যুতায়িত হয়। বিষয়টি বুঝতে না পেরে গ্রীল খুলতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয় আমার জানা নেই। তবে লোক পাটিয়ে খোঁজ নিচ্ছি।


জৈন্তাপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ সন্তানের জননীর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here