মৌলভীবাজারে জুয়ার আসর থেকে ৩ জুয়ারি আটক

0
54

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়ারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯ টার দিকে এসআই তোফাজ্জল হোসেনসহ ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর থানাধীন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের দিঘলগজি এলাকার জনৈক মাহমুদ মিয়ার টিলার উপরে অভিযান পরিচালনা করে ১। সুফিয়ান মিয়া(৪৫), ২। সুলেমান (৪৫) এবং ৩। আনু মিয়া(৫০) নামে ৩ জনকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ ১৬৫০/- টাকা জব্দ করা হয়।

এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


মৌলভীবাজারে জুয়ার আসর থেকে ৩ জুয়ারি আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here