নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

0
65

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসি গার্ডেনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী শিশুদের কুইজ, রচনা প্রতিযোগিতা,আলোচনা সভাসহ নানা আয়োজন রয়েছে।


নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here